সাভারে নারী শ্রমিককে গণধর্ষণ, গ্রেফতার ৩

আগের সংবাদ

আশুলিয়ায় স্কুল থেকে ভিজিএফের চাল উদ্ধার

পরের সংবাদ

আশুলিয়ায় শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:২৭ অপরাহ্ণ, ০১/১০/২০

আশুলিয়ায় ১০ বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিজানুর রহমান মিরু (৪০) নামের অভিযুক্ত ওই ধর্ষককে আটক করেছে পুলিশ।

বৃহষ্পতিবার সন্ধ্যার দিকে আশুলিয়ার জামগড়া মোল্লাবাজার এলাকার জজ মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়। তারা উভয়ে ওই বাড়িতে ভাড়া থাকতেন।

আটক মিজানুর রহমান মিরু (৪০) পাবনা জেলার বেড়া থানার ব্যাড়াদিয়া গ্রামের ওয়াজ শেখের ছেলে।

ভূক্তভোগী ওই শিশুটি স্থানীয় একটি স্কুলের ৪র্থ শ্রেণীতে পড়ালেখা করতো বলে জানা যায়।

পরিবার সূত্রে জানা যায়, শিশুটির পরিবার ও গ্রেপ্তার মিজান পাশাপাশি কক্ষে থাকতেন। বাবা গাজীপুর এলাকায় একটি কোম্পানীতে চাকরী করেন ও মা জামগড়া এলাকায় আব্বাস শপিং কমপ্লেক্স নামের একটি মার্কেটে কাপরের দোকান করেন। প্রতিদিন বাবা অফিসে ও মা দোকানে গেলে মেয়েটি বাসায় একাই থাকে। সেই সুযোগে উপরের তলার মিজান শিশুকে তার কক্ষে ডেকে নিয়ে যায়। এরপর শিশুকে ধর্ষণ করে। পরে আশপাশে লোকজন টের পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পৌছে মিজানকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাইছার হামিদ জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে মিজানুর রহমান মিরুকে আটক করে থানায় আনা হয়েছে। সকালে ডাক্তারি পরিক্ষার জন্য ভ’ক্তভোগী ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসস (ওসিসি) সেন্টারে পাঠানো হবে।

আটককৃত মিজানুরের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।