সমকামিতার জেরে আশুলিয়ার সৌদি প্রবাসীকে হত্যা

আগের সংবাদ

আশুলিয়ায় চুরি যাওয়া শিশু উদ্ধার, আটক ১

পরের সংবাদ

সাভারে অস্ত্র ও গুলিসহ আটক ২

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:০০ অপরাহ্ণ, ০১/০৯/২০

সাভারে ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলিসহ অস্ত্রসহ রবিউল ইসলাম এবং মিজানুর রহমান নামের দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে সাভারের হেমায়েতপুর মুসলিম পাড়া এলাকায় শিহাব ভান্ডারের ভাড়া বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হল, পাবনা জেলার আতাকুলা থানার শিমুলচাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৯) ও রাজবাড়ি জেলার পাংশা থানার পাট্টা গ্রামের মৃত মুঞ্জুর মন্ডলের ছেলে মিজানুর রহমান (৩৭)।

এ বিষয়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়। এসময় তাদের নিকট ১টি ওয়ান শুটার গান ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়। তারা চিহ্নিত মাদক ব্যবাসায়ী। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের সর্বশেষ