আশুলিয়ার প্রাণকেন্দ্র বাইপাইল ষ্ট্যান্ডে বিশাল জায়গা নিয়ে বিস্তৃত সর্ববৃহৎ পাইকারী কাপড়ের নিউ মার্কেট আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) হতে যাচ্ছে| এখানে প্রতিদিন পাইকারী শোরুম খোলার পাশাপশি সপ্তাহে দুইদিন হাটের বসবে।
উক্ত মার্কেটে থান কাপড়, শাটিং ও স্যুটিং, থ্রী পিচ ও ওড়না, শাড়ী ও লুঙ্গি, পাঞ্জাবী ও বোরকাসহ সকল ধরনের রেডিমেড আইটসমুহ পাইকারে দরে পাওয়া যাবে।
নিরিবিলি পরিবেশে স্বাচ্ছন্দে কেনা-কাটার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলে দাবি করছেন মার্কেট কর্তৃপক্ষ। এছাড়াও গাড়ী পার্কিং, সিকিউরিটি ও সিসি ক্যামেরা, নিজস্ব জেনারেটর ও দুর-দূরান্ত থেকে আসা পাইকারী ক্রেতা-বিক্রেতাদের জন্য থাকা-খাওয়ারসহ সু-ব্যবস্হা রয়েছে বলেও জানান তারা।
সাপ্তাহিক হাটের দিন শুক্রবার ও শনিবার নির্ধারণ করা হয়েছে বলেও জানান মার্কেট কর্তৃপক্ষ।
দোকান বুকিংসহ যে কোনো তথ্যের জন্য সরাসরি কিংবা মোবাইলে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।