হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
শত ব্যস্ততায়ও বন্ধুত্ব আর ভালোবাসায় কোথাও যেন কমতি নেই, বরং দিনের পর দিন বেড়েই চলেছে,হ্যাঁ, আমি ঢাকা কলেজ ৯৬ ব্যাচের কথাই বলছি,দেশ বিদেশ স্বমহিমায় উজ্জ্বল, যারা এক অদৃশ্য বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ,দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা থেকে সবাই একত্রিত হয়ে দিনের পর দিন মানব সেবায় নিজেদের উৎসর্গ করে,অনন্য দৃষ্টান্ত স্থাপন করেই চলেছেন।
কুড়িগ্রাম জেলার বর্তমান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান মিখুন বিপিএম এর আহবানে সাড়া দিয়ে প্রতিবছরের মতো গত শনিবার দুপুরে কুড়িগ্রাম পুলিশ লাইনে “ঢাকা কলেজ ৯৬ ব্যাচ” পাঁচশত চল্লিশ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
কুড়িগ্রাম জেলা ১৬ টি নদনদী দ্বারা বেষ্টিত উত্তরের দরিদ্রতম একটি অঞ্চল। দারিদ্রসীমার নীচে ৭২% মানুষের বাস।এখানে বন্যা,শীত,খরার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। চলতি বছরের বন্যায় পুরো জেলা পানিবন্দী হয়ে পড়েছিলো।সে সময় কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান মিথুন বিপিএম এর আহবানে সাড়া দিয়ে জুলাই মাসে ‘ঢাকা কলেজ ৯৬” ব্যাচের এলামনাই থেকে চিলমারী রানীগঞ্জ ইউনিয়নসহ আশেপাশে বর্নাত্যদের মাঝে ত্রান বিতরন করেন।
এবার কুড়িগ্রাম জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত নেমে এসেছে।জেলার শিশু ও বৃদ্ধরা অবর্ণনীয় ঠান্ডাজনিত কষ্টে আছে।জেলা পুলিশ সুপারে পুলিশ পেজসহ তার আহবানে সাড়া দিয়ে এবারও তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ঢাকা কলেজ ৯৬ ব্যাচ, স্থানীয় পুলিশ সদস্যরাও ব্যাক্তিগতভাবে একজন পুলিশ একটি করে কম্বল বা শীতবস্ত্র দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
এ সময় ঢাকা কলেজ ৯৬ ব্যাচের মোক্তাফি মাহমুদ শাহ পয়েল, সোয়াবে আহমেদ পলাশ,নাজমুল হক লিমনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।