হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ার বেলাল জামে মসজিদ নামে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মান কাজের উদ্ধোধন করা হয়েছে। সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন এ মসজিদের নির্মান কাজের উদ্বোধন করেন।
বুধবার সকালে আশুলিয়ার পশ্চিম গাজিরচট এলাকার জনতা হাউজিং মাঠে এ মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
হাজী মানিক মিয়ার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, জমিদাতা হাজী মোশারফ হোসেন, জাকের পার্টি ঢাকা জেলার উত্তরের সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ, ইবাদত হোসেন, হাজী মালেক ও মোঃ হারুন-অর-রশিদ প্রমুখ।
উল্লেখ্য, মসজিদ নির্মাণের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন ও হাজী মানিক মিয়াও জমি দিয়েছেন।