জাবিতে ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আগের সংবাদ

আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও সমাবেশ

পরের সংবাদ

আশুলিয়ায় বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:০০ অপরাহ্ণ, ২২/০৮/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকার এলাহী কমিনিউটি সেন্টারে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


ধামসোনা ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মোঃ লতিফ মন্ডল এর সভাপতিত্ব এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।

এ সময় বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজানুর রহমান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন খান, ধামাসোনা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার ও যুগ্ম-আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূঁইয়া।

এ সময় প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, একটি বৈষম্যহীন সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে যে মানুষটি নিজের জীবনকে উৎসর্গ করেছেন এই রক্তাক্ত ১৫ আগস্টে। মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি সমৃদ্ধি ও অব্যাহত শান্তি বজায় থাকুক।

ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতি ও সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক মুন্সী।

এই বিভাগের সর্বশেষ