নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:
গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ব্যক্তিগত আক্রশে মিথ্যা মামলা দিয়ে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক ‘কবির হোসেন সরকারকে’ হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিকেলে গাজীপুরের কাশিমপুর থানার বাগবাড়ী এলাকায় জমি নির্ধারণের সময় নির্ধারিত সীমানার দিকে হেলে থাকা বাঁশ কাটতে গেলে হাবিব সরকারের উপর হামলা চালায় আবিদ সরকার লিমন, সাইমন সরকার, ড্রাইভার আলম ও মামুন । পরে হাবিবের সাথে ওই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে ব্যক্তিগত আক্রশে বৃহস্পতিবার হাবিব সরকারের চাচাতো ভাই, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মো: কবির হোসেন সরকারকে জরিয়ে লিমন সরকার বাদি হয়ে কাশিমপুর থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছে। মামলার এজাহারে ৮জনের নামসহ মোট ১৮ জনকে আসামি করা হয়েছে।
এবিষয়ে আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার বলেন, এঘটনা সম্পূর্ণ মিথ্যা। বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছে, আমি আমার নেতা কর্মিদের নিয়ে ইয়ারপোর্টে তাকে আনতে যাই। তাহলে একজন লোক দুইস্থানে কিভাবে থাকে। একটু কুচক্রি মহল আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে এই মিথ্যা মামলা সাজিয়েছে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, এমন একটি অভিয়োগ করা হয়েছে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।