সাভারে নিয়ন্ত্রন হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ১

আগের সংবাদ

মা দিবস আজ

পরের সংবাদ

আশুলিয়ায় কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৪৫ পূর্বাহ্ণ, ১২/০৫/১৯

হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

আশুলিয়ায় আসলাম (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে নরসিংহপুরের বেরন এলাকার চামড়া শুকানোর মাঠ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আসলাম ভোলা জেলার সদর থানার বাপতা গ্রামের আক্কাস আলীর ছেলে।

সন্ধ্যায় আশুলিয়ার বেরন এলাকার হুজহু ভাইজিয়া গ্লাভস কোম্পানির চামড়া শুকানোর খোলা মাঠে এক যুবকের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তার কাছে ড্যান্ডি (মাদক দ্রব্য) পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন।