হাসান ভূঁইয়া, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ায় গাঁজাসহ নাজমা আক্তার নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার নিকট থেকে পৌনে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাজমা আক্তারের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায় দৌলতপুর থানার চরকাটারি বাসিন্দা। সে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় ভাড়া থাকতেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) বিজন কুমার দাস বলেন, আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় বড় একটি মাদকের চালান বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে পৌনে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।