আশুলিয়ায় সাংবাদিক সফি সুমনের উপর সন্ত্রাসী হামলা

আগের সংবাদ

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত আটক

পরের সংবাদ

সাভারে যুবককে পিটিয়ে হত্যা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:৫৭ অপরাহ্ণ, ১৫/০৪/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

সাভারে মহসীন (২৫) নামের এক যুবকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি।

রোববার রাত ৮টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহসিন সাভারের আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের পানধোঁয়া মহল্লার স্থানীয় সিরাজুল ইসলামের ছেলে।

এ ব্যাপারে সাভার মডেল থানার এসআই আবিদ জানান, রোববার রাত ৮টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের চৌরঙ্গী সুপার মার্কেটের একটি ওষুধের দোকানের পাশে মহসীনকে রক্তাক্ত অবস্থায়  ফেলে পালিয় যায় দুর্বৃত্তরা্  পরে স্থানীয়া তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মাথা, পিঠ ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে কেউ তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।