হাসান ভূঁইয়া, আশুলিয়া এক্সপ্রেস:
আশুলিয়ায় সাদ্দাম হোসেন (২৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৭টার দিকে আশুলিয়ার বারইপাড়া এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত সাদ্দাম হোসেন গাজীপুর জেলার কালিয়াকৈর থানার হিজলহাটি গ্রামের সুরত আলীর ছেলে। সে বাসের চালক ছিলো বলে জানা গেছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নাহিদ ইসলাম জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন শেষে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। কীভাবে যুবকের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।