হাসান ভূঁইয়া, আশুলিয়া:
রাজনীতি ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ ইমাম হোসেনকে অমর একুশে স্মৃতি সম্মাননা-২০১৯ পদক দিয়েছে ঢাকা শিশু একাডেমি।
মঙ্গলবার ঢাকার তোপখানা এলাকায় ঢাকা শিশু একাডেমি আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আপিল বিভাগের বিচারপতি ও গণতদন্ত কমিশনের চেয়ারম্যান শামসুল হুদা এ অমর একুশে স্মৃতি সম্মাননা-২০১৯ প্রদান করেন।
এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ভাষা সৈনিক রেজাউল করিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা শহীদুল হারুন, অতি: সচিব- অর্থ মন্ত্রণালয়।
এ সময় বক্তব্যে জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ ইমাম হোসেন বলেন, মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের সরকার ক্ষ্মমতায় আসায় আজ দেশে সু-শাষণ প্রতিষ্ঠা হয়েছে। ভাষা আন্দোলনের যারা প্রাণ দিয়ে আমাদের কে মাতৃভাষা বাংলা এনেদিয়েছেন তাদের ভুলে না গিয়ে মুক্তিযুদ্ধাদের মত সরকারি সকল সুযোগ সুবিধা দেয়ার জন্য প্রধান মন্ত্রীর কাছে আকুল আবেদন। এ সময় তিনি আরো বলেন এই সম্মাননা আমার একার নয় এটা আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধা সহ সকলের ও আশুলিয়ার সকল শ্রমজীবীদের।