আশুলিয়ায় ডা: জাফরুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

আগের সংবাদ

আশুলিয়ায় দুই হাজার পিচ ইয়াবাসহ আটক ১

পরের সংবাদ

বিএনপি হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি; ওবায়দুল কাদের

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:৫৭ অপরাহ্ণ, ২৫/১০/১৮

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া  এক্সপ্রেস:

বিএনপি হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী পর্ষদের পক্ষে নির্বাচনী গণসংযোগের পথ সভায় এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় তিনি আরো বলেন, আগামিতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে ঢাকা-আরিচা মহা সড়ককে চারলেনে উন্নীতকরণ ও সাভারকে শহরে উন্নীত করা হবে।

এ সময় বক্তব্যে দিপু মনি বলেন, ডা. কামাল হোসেনের নেতৃত্বে যে জোটগড়ে উঠেছে তা হচ্ছে চোরের জোট। এ জোটের প্রধান নির্বাচনে অংশ নিয়ে সব সময় জামানত হারিয়েছেন। তাই এ জোট জনগণের প্রতিশ্রুতি পূরণ করতে পারবেনা।

উক্ত সভার উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস হাসিনা দৌলার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দিপু মনি, সাংগঠনিক সম্পাদক এনামুর রহমান শামিম, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর হাসান নোফেল ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ফিরোজ কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।