আশুলিয়ায় মাথা বিহীন ৮ টুকরো মৃতদেহ উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

পরের সংবাদ

আশুলিয়ায় যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:০০ অপরাহ্ণ, ১২/১১/১৮

হাসান ভূঁইয়া, আশুলিয়া এক্সপ্রেস: 

আশুলিয়ায় থানা যুবলীগ এর উদ্যোগে নানা আয়োজনে পালিত হলো বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী।

রোববার রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ এর নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূঁইয়া।

আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছেলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান ।

এসময় আরো উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ নূরুল আমীন সরকার, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়র মোঃ ঈসমাইল হোসেন বকুল ভূঁইয়া, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম- আহবায়ক মোঃ সোহেল মোল্লাসহ অন্যান্যরা।