আশুলিয়ায় জীবন্ত মানুষ পোড়ানো সেই পুলিশের ভ্যান মিলল ডাম্পিংয়ে

আগের সংবাদ

বহিষ্কৃত’ সভাপতির কলমে বহিষ্কার ‘বিতর্কিত’ সহ-সভাপতি জাকির

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১১:৫৭ অপরাহ্ণ, ০১/১০/২৬

সাভারের আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জাকির হোসেন মুন্সিকে দলীয় শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, মব সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে সব পদ-পদবি ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান ইলিয়াস শাহী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে আশুলিয়ার ফকিরবাড়িতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাকিরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে অব্যাহতির ঘোষণা দেন ইলিয়াস শাহী।

লিখিত আদেশে ধর্মীয় প্রতিষ্ঠান, পাইকারি বাজার, আড়ত, পরিবহন ও ফুটপাতে দলীয় নাম ব্যবহার করে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগের কথা উল্লেখ করা হয়।

ইলিয়াস শাহী বলেন, শ্রীপুরের একটি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় জাকিরের বিরুদ্ধে আগে তদন্ত কমিটি হয়েছিল। তাঁকে সংশোধনের সুযোগ দেওয়া হলেও তিনি সংশোধন হননি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একাধিক মামলা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি। ছবেরআলী মার্কেট নিয়েও জাকিরের লোকজনের বিরুদ্ধে দখল ও চাঁদাবাজির অভিযোগ তোলেন ইলিয়াস।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাকির হোসেন মুন্সি বলেন, মোখলেছুর রহমান ইলিয়াস শাহী নিজেই বহিষ্কৃত। তাঁর বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার হয়নি। তিনি আমাকে কীভাবে অব্যাহতি দেন? বরং তাঁর বহিষ্কারের পর আমি ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছি।

জাকির আরও দাবি করেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মনগড়া নোটিশ তৈরি করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

অন্যদিকে ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আসাদুল্লাহ আহমেদ দুলাল বলেন, জাকিরকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি সংশোধন হলে পরবর্তীতে বিষয়টি বিবেচনা করা হতে পারে।

এদিকে ইলিয়াস শাহীর সাংগঠনিক অবস্থান নিয়েও দুই পক্ষের পাল্টাপাল্টি দাবি রয়েছে। ইলিয়াস শাহী তাঁর বহিষ্কারের বিষয়টি অস্বীকার করে নিজেকে পদে বহাল থাকার দাবি করেছেন। বিপরীতে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আবদুল গফুর মিয়া বলেন, ইলিয়াস শাহী বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ায় জাকিরকে অব্যাহতি দেওয়ার সাংগঠনিক এখতিয়ার তাঁর নেই।

  • আরও পড়ুন
  • লেখকের অন্যান্য লেখা
এই বিভাগের সর্বশেষ