আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার পক্ষে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার মধুপুর খন্দকারপাড়া এলাকায় এ উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ধামসোনা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কিরণ খন্দকারের সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী খন্দকার আশরাফুল আলম (জারিফ)-এর সৌজন্যে অনুষ্ঠিত এই উঠান বৈঠক ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির দপ্তর সম্পাদক রাজিব খান, ধামসোনা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আক্কাস আলী বেপারী ও ছাত্রদল নেতা রবিউল আলম সায়েমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ। এ ছাড়াও এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়া বলেন, আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হই, তাহলে এই অঞ্চলের শ্রমিক ভাই-বোনদের জন্য একটি ফ্রি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেব।