বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক ১০১ পদে নিয়োগ

আগের সংবাদ

খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা

পরের সংবাদ

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আর নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১১:০৪ পূর্বাহ্ণ, ৩০/১২/২৫

আপসহীন নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া খালেদা জিয়ার মৃত‍্যু খবর নিশ্চিত করেছেন তার ব‍্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএনপি মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছে, ‘আমাদের সকলের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টায় তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

গত ২৩ নভেম্বর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হাসপাতালে থাকার পুরো সময়জুড়ে দফায় দফায় তার শারীরিক অবস্থার অবনতি ও স্বল্প উন্নতির মধ্য দিয়ে চিকিৎসা চলছিল।

এর আগে গত ১৫ অক্টোবরও তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেদিন বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। পরীক্ষা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তার মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে ইনফেকশন, হার্ট ও ফুসফুস আক্রান্ত হয়েছেন।