ঢাবিতে নয়, হিমাগারে নেওয়া হচ্ছে হাদির মরদেহ

আগের সংবাদ

হাদির হত্যাকাণ্ড বিষয়ে জাতিসংঘের উদ্বেগ, যে আহ্বান জানালেন ভলকার টুর্ক

পরের সংবাদ

হাদির জানাজা নিয়ে যে নির্দেশনা দিল সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:৩৫ অপরাহ্ণ, ১৯/১২/২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং থেকে বলা হয়, ‘আগামীকাল (শনিবার) বেলা আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

ওসমান হাদির জানাজা নামাজে অংশগ্রহণের জন্য বেশ কিছু শর্তও জুড়ে দিয়েছে সরকার। যারা জানাজায় অংশগ্রহণ করবে তারা কোনো প্রকার ভারী ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানিয়েছে।

এছাড়া, জানাজার সময় সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষণা করেছে সরকার।

উল্লেখ্য, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌঁনে ছয়টায় ঢাকায় পৌঁছে ওসমান হাদির মরদেহ। বিমানবন্দর থেকে মরদেহ হিমাগারে নিয়ে যাওয়া হয়ে। শনিবার জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

এই বিভাগের সর্বশেষ