পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর দেড়টায় আগুন লাগার খবর পেয়ে প্রথম টিম ঘটনাস্থলে পৌঁছায় ১টা ৫০ মিনিটে। লালবাগের ২টি, হাজারীবাগের ২টি, পলাশীর ২টি ছাড়ার আরও ৫টিসহ মোট ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস আরও জানায়, আগুন লাগার তাৎক্ষণিক কারণ এখনো জানা যায়নি।