বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অন্তর্গত আশুলিয়া থানা শাখার আওতাধীন ধামসোনা ইউনিয়নের আংশিক কমিটির অনুমোদন করা হয়েছে। এতে আবু সুফিয়ান আলভীনকে সভাপতি ও মুহাম্মদ শান্ত মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) রাতে আশুলিয়া থানা ছাত্র অধিকার পরিষদের সভাপতি চৌধুরী ফেরদৌস আনোয়ার ইকরাম ও সাধারণ সম্পাদক মো: ইমরান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উক্ত কমিটির তালিকা প্রকাশ করা হয়।
কমিটিতে অন্যান্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে মাহমুদুল হাসান খোকা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো: শুভ মিয়া, সাংঠনিক সম্পাদক পদে রায়হান কবির রাব্বি ও সহ সাংগঠনিক সম্পাদক পদে সিয়াম আহাম্মেদ এ নাম প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে থানা কমিটি বরাবর জমা দেওয়ার জন্য বলা হয়েছে।