আশুলিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার!

আগের সংবাদ

আশুলিয়ায় আ.লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার!

পরের সংবাদ

আশুলিয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১০:২৪ পূর্বাহ্ণ, ২৫/১১/২৫

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে মোঃ জনি নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তার হেফাজত থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার কাইচাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ জনি (২৬) আশুলিয়ার কাইচাবাড়ী এলাকার মৃত মোখছেদ আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে জনি নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পর তাকে থানায় হস্তান্তর করা হয়।