ফরিদপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রল ঢেলে আগুনের চেষ্টা

আগের সংবাদ

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার জাতীয় সাধারণ বার্ষিক সভা পালন

পরের সংবাদ

অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় গুলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৫:৩৭ অপরাহ্ণ, ১৫/১১/২৫

ভোলার কাচিয়া ইউনিয়নের মাঝের চরে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার কাচিয়ার চরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, শাজাহান মীর (৭০), মোহাম্মদ আলী মৃধা (৬০), অপূর্ব পাটওয়ারী (১৮) ও মঞ্জুর আলম (২৫)। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তারা সবাই সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় আব্দুস সাত্তার জানান, একদল অবৈধ বালু উত্তোলনকারী দীর্ঘদিন ধরে কাচিয়ার চর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। তাতে আমাদের দেশ নদীভাঙনের কবলে পড়ে। আজ আমরা স্থানীয় শতাধিক লোক সকাল ১০টার দিকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করি।

একপর্যায়ে ৭-৮ জন সন্ত্রাসী স্পিডবোটে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে চারজন গুলিবিদ্ধ হয়।

তিনি বলেন, আমরা চরে যাওয়ার সময় ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছিলাম।

আহত শাজাহান মীর জানায়, চকেট জামাল দীর্ঘদিন ধরে অবৈধভাবে চরের বালু উত্তোলন করে আসছে। তাতে আমাদের এলাকার নদী ভেঙে যাচ্ছে। আমরা বাধা দিলে সন্ত্রাসী অস্ত্রধারীরা আমাদের ওপর এলোপাতাড়ি গুলি করে।

স্থানীয়রা গুলিবিদ্ধ চারজনকে উদ্ধার করে দ্রুত ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে অভিযুক্ত চকেট জামাল বলেন, এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। আর আমাদের লোকজন সেখানে যাবে কেন। আমাদের বালু মহাল ৮ কিলোমিটার দূরে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, কে বা কারা হামলা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সর্বশেষ