সাভারের আশুলিয়ায় আমতলা বাজারে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
সোমবার (১১ নভেম্বর) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের আমতলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, এই অগ্নিকাণ্ডের ঘটনায় আব্দুল আলিম নামের এক ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে ব্যবসায়ী আব্দুল আলিম বলেন, আমার দোকানের প্রায় ৮০ লক্ষ টাকার মালামাল ছিল, যা সব পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস জানায়, রাতে অগ্নিকাণ্ডের খবর ধামরাই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ১ ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষনে দোকানের মালামাল পুড়ে যায়।
ধামরাই ফায়ার সার্ভিসের ফায়ার লিডার জহিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।