চট্টগ্রামে টিসিবির তালিকায় যুক্ত হচ্ছে নতুন ৫ পণ্য

আগের সংবাদ

গাজার নিরাপত্তা নিশ্চিতে বসছে ৬ মুসলিম দেশ

পরের সংবাদ

জায়েদের প্রশংসায় নুসরাত ফারিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:১৬ অপরাহ্ণ, ০২/১১/২৫

‘জায়েদ ভাই মিষ্টি মনের মানুষ। দিন দিন তো অনেক হ্যান্ডসাম হয়ে যাচ্ছেন এখন। অনেক বেশি ওয়ার্কআউট-টর্কআউট করছেন। আমার মনে হয়, বাংলাদেশের সব মেয়েদেরই এখন ফেভারিট হয়ে গেছেন তিনি।’

চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে এভাবেই মন্তব্য করলেন ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা নুসরাত ফারিয়া। তার কথায়, ‘আগে তো ছিলই, এখন অনেক ফিট হয়ে গেছে। জায়েদ ভাইয়ের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। তিনি এমন মনখোলা প্রাণবন্ত একটা মানুষ যে, কারো মন খারাপ থাকলেও উনার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়।’