ধামরাই

সাভারে ২৫ লিটার চোলাই মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার

আগের সংবাদ

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স

পরের সংবাদ

চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১২:৩২ পূর্বাহ্ণ, ২৩/০৯/২৫

ঢাকার ধামরাইয়ে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

রবিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ধামরাই ছোট চন্দ্রাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত উজ্জল মিয়া ওরফে জাহিদ (৩৫) ঢাকার ধামরাইয়ের ছোট চন্দ্রাইল গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, উজ্জল মিয়া দীর্ঘদিন ধরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা চালিয়ে আসছিল। তিনি তার ব্যবহৃত ব্যবহৃত মোবাইল ফোন ব্যবহার করে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেন।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত উজ্জল মিয়া চাকরির নামে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। তার বিরুদ্ধে ধামরাই থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।