রূপগঞ্জে ৫ ‘শীর্ষ সন্ত্রাসী’ অস্ত্র-গুলি, মাদকসহ গ্রেপ্তার

আগের সংবাদ

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে ডুবে নিহত ২

পরের সংবাদ

আশুলিয়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক ৮

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১০:৩৬ অপরাহ্ণ, ০৫/০৯/২৫

ঢাকার আশুলিয়ায় অসামাজিক কার্যকলাপে অভিযোগে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ২ নারী সহ আটজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মুন গেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- আক্কাছ মিয়া ওরফে আলম (৪৮), মেহেদী হাসান অভি (২৫), নাজমুল হাসান জিসান (২৪), আবুল হোসেন (৪১), সুমন (২৫), জুলহাস (৩০), রাজমনি (১৯) ও সুমি আক্তার (২২)।

পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মুন গেস্ট হাউসে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে অভিযোগে ২জন নারীসহ ৮জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ২জন গেস্ট হাউসের স্টাফ রয়েছে বলে জানা যায়।

আটকের বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান জানান, অসামাজিক কার্যকলাপে অভিযোগে একটি আবাসিক হোটেল থেকে দুই নারীসহ ৮জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের সর্বশেষ