আশুলিয়ায় র‌্যাব পরিচয়ে ডাকাতি-ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আগের সংবাদ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি

পরের সংবাদ

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৮:২৩ পূর্বাহ্ণ, ৩১/০৮/২৫

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

শনিবার (৩০ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, হামলায় আহত নুরুল হক নুরের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খালেদা জিয়া। তিনি ঘটনার নিন্দা জানান এবং তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

তিনি আরও জানান, নুরের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে খালেদা জিয়া তার জন্য দোয়া প্রার্থনা করেছেন।