প্রথম দিনেই ঝড় তুলল ‘পরম সুন্দরী’

আগের সংবাদ

জাতীয় পার্টির অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পরের সংবাদ

নুরের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৭:৩১ অপরাহ্ণ, ৩০/০৮/২৫

রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ সময় নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রাগামী লেনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা সড়ক ছেড়ে দিলে সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানান এবং দ্রুততম সময়ের মধ্যে এই হামলায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিচার দাবি করেন।

এতে উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের ঢাকা জেলা আহ্বায়ক এডভোকেট শেখ শওকত হোসেনসহ ছাত্র, যুব, শ্রমিক ও গণ অধিকার পরিষদের স্থানীয় শতাধিক নেতাকর্মী।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ জানান, শুনেছি বাইপাইলে অবরোধ করা হয়েছিল। আমি অন্য একটি অভিযানে ছিলাম তাই বিস্তারিত জানি না। সেখানে আমাদের জেলা ট্রাফিক পুলিশ রয়েছে। তাদের সাথে একটু কথা বলতে পারেন।

এই বিভাগের সর্বশেষ