সাভারে ফুটপাতের চাঁদাবাজির মূলহোতা মুকুল গ্রেপ্তার

আগের সংবাদ

সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পরের সংবাদ

আশুলিয়ায় নারী শ্রমিককে শ্লীলতাহানির অভিযোগে এজিএম গ্রেপ্তার!

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১১:৩৯ অপরাহ্ণ, ১৯/০৮/২৫

সাভারের আশুলিয়ায় এক নারী পোশাক শ্রমিককে শ্লীলতাহানির অভিযোগে কারখানার আই এ এজিএমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে আশুলিয়ার গোরাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত এজিএম রহুল আমিন (৩৫) মানিকগঞ্জ জেলার বাসিন্দা। তিনি আশুলিয়ার গোরাট এলাকায় থেকে ডেবোনিয়ার গ্রুপের আই এ এজিএম হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট সকালে ওই কারখানার এক নারী শ্রমিককে তার অফিস কক্ষে ডেকে নেন এজিএম রুহুল আমিন। এক পর্যায়ে তিনি ওই নারী শ্রমিককে কু-প্রস্তাব দেন। এ সময় ওই নারী শ্রমিক তার কু-প্রস্তাবে রাজি না হলে তাকে শ্লীলতাহানির করে। পরে ভুক্তভোগী ওই নারী শ্রমিক থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আশুলিয়া থানায় উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় এবং দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।