জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রায় দুই মণ গাঁজাসহ সুজেদা বেগম (৩৮) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (২১জুলাই) রাত ৩ টার দিকে উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের রায়ের বাকাই এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আটক সুজেদা ওই এলাকার বেলাল মিয়ার স্ত্রী। উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য আনুমানিক ২২ লাখ ২০ হাজার টাকা।
জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো.সোহেল মাহমুদ বলেন, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ফুলকোচা ইউনিয়নের মানকি মোড়ে দায়িত্ব পালন করার সময় জানতে পারেন রায়ের বাকাই এলাকার এক কৃষি জমির পাশে কয়েকজন মাদক কারবারি গাঁজা ক্রয়-বিক্রয় করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ৭৪ কেজি গাঁজাসহ সুজেদা বেগম নামে এক নারীকে আটক করেন গোয়েন্দা পুলিশ।
এ সময় বেলাল ও দুলাল নামে আরো দুই মাদক কারবারি পালিয়ে যায়। পালিয়ে যাওয়া ব্যক্তিরা সিন্ডিকেটের সদস্য।
আটক ও পালিয়ে যাওয়ারা জেলায় মাদকের পাইকারী ব্যবসায়ী। তারা পুরো জেলায় মাদক সরবরাহ করে। তাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।