স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

আগের সংবাদ

দুই মণ গাঁজাসহ নারী আটক

পরের সংবাদ

টিন কেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৫:৫৮ অপরাহ্ণ, ২২/০৭/২৫

কক্সবাজারের উখিয়ায় দোকানের টিন কেটে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোররাতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জাদিমুরা এলাকায় এ ঘটনা ঘটেছে।

মৃত মোহাম্মদ রিদুয়ান (২২) উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজীরপাড়া গ্রামের বাসিন্দা ফরিদ আলমের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, মঙ্গলবার ভোররাতের যে কোন সময় স্থানীয় মঞ্জুর আলমের কাঁচা দোকান ঘরে চুরি করতে যায় এক যুবক। ওই যুবক দোকানের টিনের বেঁড়া কেটে দোকানের ভিতরে প্রবেশের চেষ্টা চালায়। এতে তারের সাথে জড়িয়ে ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

ওসি বলেন, মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই যুবকের মৃতদেহ দেখতে পায়। তার শরীরের অর্ধেক অংশ দোকানের ভিতরে এবং অপর অংশ বাহিরে থাকা অবস্থায় মৃতদেহটি পাওয়া গেছে।

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তারপরও ঘটনার ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে’’ বলেন, আরিফ হোছাইন।

তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

এই বিভাগের সর্বশেষ