প্রবল বর্ষণ : হিমাচলে ২ দিনে নিহত ১২০

আগের সংবাদ

সাভারে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পরের সংবাদ

বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:২০ অপরাহ্ণ, ২১/০৭/২৫

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৭১ জন।

সোমবার (২১ জুলাই) রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর।

১. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২

২. উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০, নিহত ১

৩. সিএমএইচ-ঢাকা: আহত ১৭, নিহত ১২

৪. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই

৫. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত ১১, নিহত ২

৬. ঢাকা মেডিকেল: আহত ৩, নিহত ১

৭. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১, নিহত ২

৮. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১, নিহত নেই।

এই আট হাসপাতালে মোট আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৭১ জন।