নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ সন্ধ্যায় শিরোপা নিশ্চিতের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

আগের সংবাদ

বিমান বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ১৯

পরের সংবাদ

ফেনীতে ১০ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৪:২৭ অপরাহ্ণ, ২১/০৭/২৫

নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে হান্নান হোসেন (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২১ জুলাই) সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের হোম প্লাসের ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হান্নান নোয়াখালীর চর জব্বর উপজেলার উত্তর সুবর্ণচর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ফেনীতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন হান্নান। প্রতিদিনের মতো সকালে নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে উঠেন তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ১০ তলা থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।

এই বিভাগের সর্বশেষ