নির্বাচনের তারিখ কবে আমি নিজেও জানি না: সিইসি

আগের সংবাদ

এসএসসির ফল কখন-কীভাবে পাওয়া যাবে, জানাল বোর্ড

পরের সংবাদ

অভিনেতা ডিপজলের বিরুদ্ধে তরুণীর মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:১০ অপরাহ্ণ, ০৮/০৭/২৫

বাংলা সিনেমার খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন এক তরুণী। মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে মো. রাশিদা আক্তার নামে এক গার্মেন্টস কর্মী মামলার আবেদন করেন। পরে আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে তদন্তের নির্দেশ দেন।
আগামী ৬ আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগী রাশিদা আক্তার অভিনেতা ডিপজলের ভক্ত। গত ২ জুন তিনি গাবতলী গরুর হাটে ঈদুল আযহা উপলক্ষে গরু দেখতে যান। হাটে গিয়ে জানতে পারেন সেখানে চলচ্চিত্র অভিনেতা ডিপজল এসেছে এবং তিনি গরুর হাটের অফিসে আছেন। তখন তিনি সেই অফিসের ভেতরে প্রবেশ করেন এবং ডিপজলকে সালাম দিয়ে বলেন, ‘ভাই আপনি কেমন আছেন? আমি আপনার খুব ভক্ত, আপনি আছেন শুনে দেখা করতে আসলাম।

ডিপজল তখন তার পিএস ফয়সালকে ধমক দিয়ে বলেন এই এই মহিলা ভিতরে কিভাবে ঢুকলো? বের কর এখান থেকে।’ তখন বাদীনি ডিপজলকে বলেন যে, ‘ভাই আমি আপনার সাথে একটু কথা বলেই চলে যাবো, আমাকে বের করে দিতে বলছেন কেন?’ তখন ডিপজল রাগান্বিত হয়ে বলেন, ‘এই তোমরা এই মহিলাকে পিটিয়ে এখান থেকে বের করো।’
বাদী মামলায় উল্লেখ করেন, এরপর ডিপজলের সহযোগীরা তাকে টেনেহিঁচড়ে বের করেন দেন। প্রতিবাদ করলে তাকে হাত-পা বেঁধে মারধর করা হয় এবং পরে তার শরীরে এসিড ঢেলে দেওয়া হয়। যদিও এই মামলা ও ওই নারীর অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি অভিনেতা ডিপজলের কাছে থেকে।