আবরার ফাহাদের পথ ধরেই রাজনীতি করছে এনসিপি: নাহিদ ইসলাম

আগের সংবাদ

অভিনেতা ডিপজলের বিরুদ্ধে তরুণীর মামলা

পরের সংবাদ

নির্বাচনের তারিখ কবে আমি নিজেও জানি না: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৬:৪৫ অপরাহ্ণ, ০৮/০৭/২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের তারিখ নিয়ে আর কথা বলবো না। সকালে একবার বলেছি, নির্বাচনের তারিখ তো আমি নিজেও জানি না। আমি আপনাদের জানাবো। দুই মাস আগে জানাবো, পুরো ডিটেইলস জানিয়ে দেবো।

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ফল উৎসবে তিনি এসব কথা বলেন।

এ সময় সিইসি বলেন, কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন হবে, ডিটেইল জানিয়ে দেবো। ভোটের তারিখের আগে সুতরাং এজন্য একটু ধৈর্য ধরেন। যথাসময়ে আপনারা জানতে পারবেন আর আমাদের প্রস্তুতির বিষয়ে আপনারা জানেন।

এ এম এম নাসির উদ্দিন বলেন, আমাদের প্রশাসন গার্ডারে তাদের যে ইমেজ ক্ষুণ্ন হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই হচ্ছে সুযোগ। আমার সহকর্মীরা যারা এই ইলেকশনের সঙ্গে জড়িত থাকবেন, তাদের কাছে করজোরে আবেদন জানাবো যে, আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে, সেটা থেকে আমরা-আপনারা উঠে আসুন এবং আমরা প্রমাণ করতে চাই। আমরা পারি, সরকারি কর্মচারীরা পারে, আইনশৃঙ্খলা বাহিনী পারে, যদি তারা সত্যিকার অর্থে আন্তরিক হয়।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে যদি আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারি, এখন কেন পারবো না। এখনো পারতে হবে। হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের এটাই সুযোগ।

তিনি বলেন, ১৫ বছর লড়াই করেছি ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু আমি মনে করি উই আর জাস্ট হাইওয়ে, অর্ধেক পথ গেছি কিন্তু অধিকার প্রতিষ্ঠার জন্য যেদিন ভোটারেরা একদম নিশ্চিন্তে, নিজস্ব উদ্যোগে, বিনা বাধায়, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ভোটকেন্দ্র থেকে বের হতে পারবে, বাড়ি ফিরে যেতে পারবে, সেদিনই আমরা বলব ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, আপনারা সিরিয়াসলি এবং তারা প্রিপারেশন নিচ্ছে যাতে, একটা সুষ্ঠু নির্বাচন ও এক্সেপটেবল, ক্রেডিবল নির্বাচন যাতে আমরা উপহার দিতে পারি সেই মেসেজটা আপনারা দয়া করে দেবেন। আমাদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে, পজিটিভ একটা ক্যাপশন দিলে কেউ পড়তে চায় না। নেগেটিভ যদি কিছু একটা লেখেন এটা আগ্রহ করে দেখেন। সাংবাদিকদের আমরা পার্টনার করে আমাদের অ্যাওয়ারনেস রেজিং ক্যাম্পেইনের মধ্যে ইনভলভ করবো। এই প্রোগ্রাম আমাদের আছে, আশা করি ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডির সভাপতি কাজী জেবেল এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।