বঙ্গবন্ধু সেতুতে বুধবার টোল আদায় পৌনে ৩ কোটি টাকা

আগের সংবাদ

অবশেষে ১৩ বছর পর স্ত্রীর মর্যাদা পেলেন শিক্ষিকা

পরের সংবাদ

গ্যাসের ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেল সৌদি প্রবাসীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৪:২১ অপরাহ্ণ, ২০/০৪/২৩

পরিবারে সচ্ছলতা আনতে আট মাস আগে দেশ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন আব্দুল্লাহ আল মাসুম (২৭) নামের এক যুবক। সেখানে গিয়ে তিনি কাজ করে বাড়িতে টাকা পাঠানোও শুরু করেছিলেন। তাকে নিয়ে স্বপ্নের জাল বুনেছিলেন পরিবার। কিন্তু সেই স্বপ্নের জাল আর বেশিদিন সইলো না। সৌদি আরবে দাম্মাম শহরে নাইট ডিউটি করার সময় গ্যাসের ট্যাংক বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় মাসুম।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাত সৌদি আরব সময় রাত ১১টার বাংলাদেশ সময় রাত ২টার দিকে।

নিহত আব্দুল্লাহ আল মাসুম কটিয়াদী উপজেলার পার্শ্ববর্তী পাকু্ন্দিয়া উপজেলার পাটুয়াভাংগা ইউনিয়নের রূপসা গ্রামের মো. আব্দুল কাদিরের বড় ছেলে।

নিহতের বাবা আব্দুল কাদির জানান, আট মাস আগে বড় ছেলে মাসুমকে সৌদি আরবে পাঠায়েছি। এর পর থেকে নিয়মিত সেখানে কাজ করে বাড়িতে টাকা পাঠাতে শুরু করেন মাসুম। আজ সকালে মাসুমের রুমমেট মোবাইল ফোনে জানায় রাতে নাইট ডিউটিরত অবস্থায় গ্যাসের ট্যাংক ব্রাষ্ট হয়ে ঘটনার স্থলেই সে মারা যায়।

তিনি আরো বলেন, অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। এমন হবে জানতে পারলে কখনোই বিদেশে পাঠাতাম না। ছেলের লাশ দ্রুত দেশে ফেরত আনতে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এদিকে তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের সর্বশেষ