জেলের জালে ৩১ কেজির বাঘাইড়

আগের সংবাদ

বন্ধ হয়ে গেল ঝালকাঠি-ঢাকা-চাঁদপুর রুটে লঞ্চ চলাচল

পরের সংবাদ

তালা ভেঙে ইফতার মাহফিলে গেলেন ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৪:১৭ অপরাহ্ণ, ০৫/০৪/২৩

অবশেষে তালা ভেঙে ইফতার মাহফিলে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান। পরে হযবরল অবস্থার মধ্য দিয়ে নরসিংদীর পাঁচদোনায় আয়োজিত বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এদিকে অনুষ্ঠান চলাকালে মঞ্চে উঠা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় হাতাহাতি হয়েছে। ওই সময় সাংবাদিকরা ফুটেজ তুলতে গেলে বিএনপির নেতাকর্মীরা বাধা প্রদান করেন। এক পর্যায়ে সাংবাদিকদের বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়তে হয়।

মঙ্গলবার বিকালে নরসিংদীর পাঁচদোনায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে লালমিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীরা জানান, নরসিংদীর পাঁচদোনায় লালমিয়া কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করেন পাঁচদোনা ইউনিয়ন বিএনপি। ওই সময় বিএনপির নেতাকর্মীসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান সেখানে গেলে কমিউনিটি সেন্টারটি তালাবদ্ধ দেখতে পান। পরে উত্তেজিত নেতাকর্মীরা কমিউনিটি সেন্টারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন, ইফতার মাহফিল পণ্ড করতে পুলিশ কমিউনিটি সেন্টারটিতে তালা লাগিয়ে দেন।

পাঁচদোনা পুলিশ ক্যাম্প এর ইনচার্জ ইউসুফ আহাম্মেদ বলেন, পুলিশ বিএনপির ইফতার মাহফিলে বাধা দিবে কেন। সেখানে তো পুলিশই যায়নি। তারা নিজেরাই তালা লাগিয়ে পুলিশের ওপর দোষ চাপানোর চেষ্টা চালাচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের সরকার ইসলাম ধর্মে বিশ্বাসী নয়। তারা যদি সত্যিকার অর্থে ইসলামে বিশ্বাসী হতো, তাহলে এ দেশের প্রতিটি মানুষকে যার যার ধর্ম পালনে সুযোগ দিত। পুলিশ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে বিএনপির ইফতার মাহফিলের কমিউনিটি সেন্টারে তালা দিয়ে দিত না।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পলাশ থানা বিএনপির সভাপতি মো. এরফান আলী, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আব্দুর সাত্তার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, যুবদলের ভাইস প্রেসিডেন্ট শাহেন শা শানু প্রমুখ।

এই বিভাগের সর্বশেষ