মধুখালীতে শ্রেণিকক্ষে বাবা ছেলেকে মারধর

আগের সংবাদ

মহাসড়কে রোজাদারদের অপেক্ষায় থাকেন মেয়র

পরের সংবাদ

ছোট ভাইয়ের ছোড়া পাথরে বড় ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৩:১৮ অপরাহ্ণ, ২৭/০৩/২৩

সুনামগঞ্জর তাহিরপুরে ছোট ভাইয়ের হামলা ও মারধরের পর ছোড়া পাথরে বড় ভাই খুর্শেদ আলমের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল পুরানহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খুর্শেদ আলম (৩৪) উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল পুরানহাটি গ্রামের সাবেক ইউপি সদস্য কনাই মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে বড়দল পুরানহাটির খুর্শেদ আলমের স্ত্রী বাড়ির টিউবওয়েলে থালা-বাসন ধোয়ার জন্য গেলে আশরাফুল নিষেধ করেন। এ নিয়ে বড়ভাই খুর্শেদ আলমের সঙ্গে ছোট ভাই আশরাফুলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড়ভাই ছোট ভাইকে চড় মারেন।

এরপর আশরাফুল পাল্টা বড় ভাইয়ের ওপর হামলায় চালিয়ে তাকে মারধর করেন। মারধরের এক পর্যায়ে আশরাফুলের ছোড়া পাথরে বড়ভাই খুর্শেদ আলম আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুরের দিকে তিনি মারা যান।

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন যুগান্তরকে বলেন, লাশ উদ্ধার করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের সর্বশেষ