ময়মনসিংহে বিনম্র শ্রদ্ধায় বীর শহীদদের স্মরণ

আগের সংবাদ

স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শিক্ষামন্ত্রীর শ্রদ্ধা

পরের সংবাদ

ফরিদপুরে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :২:০০ অপরাহ্ণ, ২৬/০৩/২৩

ফরিদপুরের সালথায় জমিতে কাজ শেষে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে আরফিন মোল্লা (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরফিনের আত্মীয় মাফিকুল ইসলাম জানান, আরফিন মোল্লা ওই গ্রামের আবু মোল্লার ছেলে। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি মেজ। আরফিন মোল্লা কৃষি কাজের পাশাপাশি চায়ের দোকান করতেন। আট মাস আগে তিনি বিয়ে করেন। তার স্ত্রী দেড় মাসের অন্তঃসত্ত্বা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হাজেরা বেগম বলেন, আরফিন মোল্লা বিকেলে মাঠে পাটবীজ বুনতে গিয়েছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি ফেরার পথে মাঠের মধ্যে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদিক বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ