কারাগারে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

আগের সংবাদ

ওমরাহ শেষে ফেরার পথে প্রাণ গেল ২ বাংলাদেশির

পরের সংবাদ

রাঙামাটি রিপোর্টার্স ফোরামের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১:৩০ অপরাহ্ণ, ২৬/০৩/২৩

‘মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল সাংবাদিক সংগঠন’ স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে কর্মরত তরুণ সংবাদকর্মীদের নিয়ে ‘রাঙামাটি রিপোর্টার্স ফোরাম (আরআরএফ)’ নামে সাংবাদিকদের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

রোববার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে তিন পার্বত্য জেলার জনপ্রিয় পত্রিকা দৈনিক পার্বত্য চট্টগ্রাম কার্যালয় মিলনায়তনে দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে নতুন এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে নীরবতা পালন করা হয়। পাশাপাশি মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়।

পরে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের রাঙামাটি জেলা প্রতিনিধি সাইফুল হাসানকে সভাপতি ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের রাঙামাটি জেলা প্রতিনিধি মিশু মল্লিককে সাধারণ সম্পাদক, দৈনিক শেয়ার বিজ প্রতিনিধি কাইমুল ইসলামকে কোষাধ্যক্ষ এবং দৈনিক পার্বত্য চট্টগ্রামের নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসানকে প্রচার ও দপ্তর সম্পাদক করে সাত সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এই বিভাগের সর্বশেষ