দেড় মাসে ভাইরাসজনিত রোগে ১১ জনের মৃত্যু

আগের সংবাদ

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের তিন শিক্ষার্থী নিহত

পরের সংবাদ

সাড়ে ৭ দিন পর জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত :১০:৩৩ পূর্বাহ্ণ, ১৫/০২/২৩

তুরস্কে ভূমিকম্পের ১৭৮ ঘণ্টা বা সাড়ে ৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে ৬ বছরের এক কন্যাশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) দক্ষিণাঞ্চলীয় আদিয়ামান নগরীর অ্যাপার্টমেন্ট ব্লক থেকে তাকে উদ্ধার করা হয়। বার্তা সংস্থা বিবিসি এ তথ্য জানায়। শিশুটির নাম ছিল মিরাই।

এক সপ্তাহ আগে তুরস্ক ও সিরিয়াকে কাঁপিয়ে দেওয়া শক্তিশালী ভূমিকম্পে এরই মধ্যে মৃতের সংখ্যা প্রায় ৩৬ হাজার ছাড়িয়েছে। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। তাদের উদ্ধারে উদ্ধারকর্মীরা প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। উদ্ধারকাজের সময় দুই দেশেই দীর্ঘ সময় পর মানুষজনকে জীবিত উদ্ধারের বিস্ময়কর ও আলোচিত ঘটনা ঘটছে।

গতকাল সোমবার উদ্ধারকারীরা ধসে পড়া ভবনগুলো থেকে কয়েকজনকে জীবিত উদ্ধার করেছে। একটি পরিবারের কন্যা, মা এবং দাদিকে উদ্ধারের জন্য খোঁড়াখুঁড়ি চলছে। তবে সময় গড়িয়ে যেতে থাকার সঙ্গে সঙ্গে মানুষের জীবিত উদ্ধার হওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে।

সিরিয়ার আলেপ্পোতে জাতিসংঘ ত্রাণ মিশনের প্রধান মার্টিন গ্রিফিথ বলেন, উদ্ধারকাজ শেষ হওয়ার দিকে। এখন মনোনিবেশ করা হবে মানুষজনের আশ্রয়, খাবার দেওয়াসহ অন্যান্য প্রয়োজন মেটানোর দিকে।

এই বিভাগের সর্বশেষ