সাভারে সাড়ে ৩ লাখ টাকার হেরোইন জব্দ, আটক ২

আগের সংবাদ

ঢাকা জেলার শ্রেষ্ঠ ক্যাম্প ইনচার্জ হারুন-অর-রশিদ

পরের সংবাদ

সাভারে ৪ লক্ষাধিক টাকার হেরোইনসহ কারবারি আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:৫৬ অপরাহ্ণ, ১৮/০১/২৩

সাভারের আমিনবাজারে অভিযান চালিয়ে চার লক্ষাধিক টাকা মূল্যের হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় শরিফুল (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

বুধবার (১৮ জানুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ।

এর আগে মঙ্গলবার (১৭ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আমিনবাজার বড় মসজিদের সামনে তুরাগ নদীর পাড় থেকে তাকে আটক করা হয়।

আটক শরিফুল (৩৫) যশোর জেলার চৌগাছা থানার চৌগাছা এলাকার মৃত শামীমের ছেলে। সে সাভারের আমিনবাজার এলাকা ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

পুলিশ জানায়, গতকাল মধ্যরাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কতিপয় মাদক কারবারি আমিনবাজার বড় মসজিদ এলাকার তুরাগ নদীর পাড়ে ভ্রাম্যমাণ অবস্থায় মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন সহ একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ লাখ ২৭ হাজার টাকা মূল্যের হেরোইন জব্দ করা হয়।

সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।