সাভারের শ্রেষ্ঠ ক্লিনিক ‘মেরী স্টোপস’ 

আগের সংবাদ

দুর্ঘটনায় গাজীপুরে ১০ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

পরের সংবাদ

রনির আন্দোলনে সমর্থন দিতে কমলাপুরে ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৬:৩১ অপরাহ্ণ, ২৪/০৭/২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রনির আন্দোলনে সমর্থন দিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে গেলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় তাকেও কমলাপুরে ঢুকতে দেননি রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও আনসার সদস্যরা। পরে তিনি স্টেশনের বাইরেই অবস্থানের ঘোষণা দেন।

রোববার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে তিনি সেখানে যান।

এ সময় নিরাপত্তা বাহিনীর উদ্দ্যেশ্যে রনি বলেন, আমাদের ঢুকতে দেননি, সমস্যা নেই। অসুস্থ মানুষটাকেও বাইরে দাঁড় করিয়ে রেখেছেন। আমি কথা দিচ্ছি, আমি ঢুকব না, আপনারা উনাকে (জাফরুল্লাহ) ঢুকতে দেন।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রতিটি ভালো কাজের প্রতি আমার সমর্থন থাকে। সে জায়গা থেকেই আমি ব্যক্তিগতভাবে এখানে এসেছি। প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত আমি বাইরেই অবস্থান থাকবো।

এই বিভাগের সর্বশেষ