হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্তের সংখ্যা দিনের পর দিন বাড়ছে, কোনো ধরনের প্রতিষেধক না থাকায় প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল। সতর্কতা, সচেতনতা ও পরিষ্কার থাকায় আপাতত এ ভাইরাস প্রতিরোধের একমাত্র কৌশল। এদিকে গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হলেও বর্তমানে এর সংখ্যা ৮০ জন হারিয়েছে। এ দেশের জনগোষ্ঠীর বিশাল একটি অংশ এখনও অসচেতন রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে হাতের মাধ্যমে এ ভাইরাস সংক্রামক হওয়ার কথা জানিয়ে নিয়মিত জীবানু নাশক ওষুধ স্প্রে করার জন্য বলা হচ্ছে। কিন্তু বাজারে এসব বস্তু চাহিদার বিপরীতে অপ্রতুল। যার কারণে ভোগান্তিতে পড়েছে অনেকে। দেশের সংকটকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। করোনার মতো মহামারিতেও আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ এ ভাইরাস থেকে জনসাধারণকে সুরক্ষার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ নেতা জুয়েল মোল্লা সাথে কথা বলে জানা যায়, বাজারে প্রথম সংকট দেখা দেয় মাস্ক ও জীবানু নাশক ওষুধ । নিজস্ব উদ্যোগে জীবানু নাশক ওষুধ স্প্রেসহ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকারের নির্দেশে নুরুল আমিন সরকারের দিক-নির্দেশনায় জন সাধারণের মাঝে মাস্ক বিতরণ ও জীবানু নাশক ওষুধ স্প্রে করেন ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ নেতা জুয়েল মোল্লা।
এ প্রসঙ্গে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ নেতা জুয়েল মোল্লা আশুলিয়া এক্সপ্রেসকে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে উদ্যোগ নেওয়ার জন্য আমরা সবাইকে নির্দেশ দিয়েছি। আশুলিয়ার বেশ কয়েকটি স্থানে আমরা মাস্ক বিতরণ ও জীবানু নাশক ওষুধ স্প্রে করেছি। কিন্ত সেখানে জনসমাগম হওয়ায় আমরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সবাইকে সচেতন করার জন্য কাজ করতে বলেছি। আমাদের ঐক্যবদ্ধভাবে এ দুর্যোগ মোকাবিলা করতে হবে।