হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
সাভারের আশুলিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবাসয়ীকে আটক করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় আটক দুই মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশী করে তাদের নিকট হতে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাত ৮টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী বাতানটেক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক মাদক ব্যবাসায়ীরে হলেন- আশুলিয়ার পলাশবাড়ী এলাকার মো. কদম আলীর ছেলে হেলাল উদ্দিন (৩৫) ও একই এলাকার মনসুর আলী (২৮) ।
ডিবি পুলিশ জানান, আশুলিয়ার পলাশবাড়ী বাতানটেক এলাকায় মাদক বেচা-কেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী চালিয়ে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক এস আই মাহবুব জানান, আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ পলাশবাড়ীতে মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিলেন।