হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী পিচরেট (মজুরী) বৃদ্ধি ও বে-আইনেভাবে বন্ধ ঘোষিত কারখানা খুলে দেওয়াসহ আরও ৬ দাবিতে বিক্ষোভ ও প্রতীক অনশন করেছে আশুলিয়ার ডুকাটি এ্যাপারেলস লিঃ নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২ পর্যন্ত আশুলিয়ার বাইপাইলস্থ আশুলিয়া প্রেসক্লাবের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি ও প্রতীক অনশন করেন। এ বিক্ষোভ কর্মসূচি ও প্রতীক অনশনে ওই কারখানার প্রায় ২ শত শ্রমিক অংশ গ্রহন করেন।
দাবি গুলো হচ্ছে- বাৎসরিক মজুরী বৃদ্ধি করতে হবে, নারী শ্রকিদের মেটানির্টি ছুটির টাকা দিতে হবে, শ্রমিকদের বাৎসরিক ছুটির টাকা পরিশোদ করতে হবে, শ্রমিকদের আইনানুগ পাওয়ানাদী পরিশোদ করতে হবে, নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোদ করতে হবে ও বাহিরাগত মাস্তান দিয়ে শ্রমিকদের ভয়ভীতি দেখানো থেকে বিরত থাকতে হবে।
এ সময় শ্রমিক নেতারা বলেন, আশুলিয়ার ডুকাটি এ্যাপারেলস লিঃ এ প্রায় ৬০০জন শ্রমিক কাজ করেন। কারখানার কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী পিচ রেট (মজুরী) বৃদ্ধির আশ্বাস দিয়ে আসলেও তাহা বাস্তবায়ন করছেন না। অন্যদিকে গত ২০ ফেব্রুয়ারী কারখানার কর্তৃপক্ষ বে-আইনীভাবে কারখানা বন্ধ ঘোষনা করে। যদি তাদের দাবি না মানা হয়, তাহলে আগামী শুক্রবার তারা মালিকের বাড়ি ঘেড়াওসহ আরও কঠিন কর্মসূচি ঘোষনা করবে বলেও জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সহ-সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন, শ্রমিকনেতা- রাকিব হাসান সোহাগ ও সুলতান মাহমুদসহ আরও অনেকে।