নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:
‘আশুলিয়ায় শ্রমিক ছাঁটাই কেন্দ্র করে শ্রমিক নেতাকে মারধর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে শিরোনামবিডি নামের একটি অনলাইন নিউজ পোর্টাল। সেখানে কারখানা মালিক বকুল ভূইয়ার ছবি স্থলে ‘ভুলবশত’ ইঞ্জি: ইসমাইল হোসেন ভূঁইয়া (বকুল) এর ছবি সংযুক্ত করা হয়। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি সাধারণ ডারেয়ী দায়ের করা হয়েছে, যার নং-২৪২০।
গত ২৫ নভেম্বর নিজে বাদী হয়ে আশুলিয়া থানায় সাধারন ডায়েরী করেন ইঞ্জি: ইসমাইল হোসেন ভূঁইয়া (বকুল)। এর আগে ২৪ নভেম্বর শিরোনামবিডি অনলাইন নিউজ পোর্টালে এ সংবাদ প্রকাশিত হয়।
এ ব্যাপারে ইঞ্জি: ইসমাইল হোসেন ভ’ইয়া (বকুল) জানান, ভবিষ্যতে যাতে কোন প্রকার হয়রানীর শিকার হতে না হয়, সে জন্য আশুলিয়া থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।
অন্যদিকে, শিরোনামবিডি নামে ওই অনলাইন নিউজ পোর্টাল এর ভারপ্রাপ্ত সম্পাদক ‘ভুল ছবি ছাপায় দুঃখ প্রকাশ’ শিরোনামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।