নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:
আশুলিয়ায় রবিন্দ্রনাথ (২৫) নামের এক হিন্দু যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন শেষে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
শনিবার ভোরে আশুলিয়া ইউনিয়নের গৌরিপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবিন্দ্রনাথ সাভারে বিরুলিয়ার দেউন সাইপারা এলাকার বিশম্বর নাথের ছেলে।
স্থানীয়রা জানান, ভোর রাতে গৌরিপুরের দক্ষিণপাড়া এলাকার গাজী মন্ডলের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো তারা। জানতে পেরে মোবাইল ফোনের মাধ্যমে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া দেয়। এসময় তাদের দলের বাকি সদস্য পালিয়ে গেলেও রবিন্দ্রনাথ কে ধরে ফেলেন গ্রামবাসী। পরে উত্তেজিত জনতার গণধোলাইয়ে ঘটনাস্থলেই মারা যায়।
এ ব্যাপারে আশুলিয়া থানার এস আই মো. নাহিদ হাসান জানান, ডাকাত সন্দেহে গণধোলাই ঘটনাস্থলেই এক যুবকের মারা যায়। এমন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। প্রকৃত ঘটনা কি? ডাকাতির চেষ্টা না কি অন্য কোন বিষয়।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।