আশুলিয়ায় ৪ ধরনের মাদকসহ ৮ কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

পরের সংবাদ

আশুলিয়ায় ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-হেরোইন উদ্ধার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১:২৬ অপরাহ্ণ, ১০/০৬/২৬

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ৩জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০০ পুড়িয়া হেরোইন, মাদক বিক্রির নগদ ৫ হাজার ৩০০ টাকা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার (১০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে বুধবার ভোররাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- জামালপুর সদর থানার ত্রিফলা এলাকার আকতার আলীর ছেলে মোঃ জহুরুল ইসলাম (২৮), ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হুদা শ্রীরামপুর এলাকার মোঃ কাশেম আলী মোল্লার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৫) ও নড়াইল জেলার কালিয়া থানার খড়রিয়া এলাকার মৃত তোতা মোল্লার ছেলে মোঃ জাহিদ মোল্লা (৪০)। বর্তমানে তারা সবাই আশুলিয়ার বাইপাইল ও ভাদাইল এলাকায় বসবাস করছিল।

ডিবি পুলিশ জানায়, বুধবার (১০ জুন) ভোররাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিন পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে আনুমানিক ৩০ হাজার টাকা মূল্যমানের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যমানের ৬০০ পুড়িয়া হেরোইন, মাদক বিক্রির নগদ ৫ হাজার ৩০০ টাকা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মোঃ জহুরুল ইসলামের বিরুদ্ধে ও সাদ্দাম হোসেনের বিরুদ্ধে পূর্বের ১টি করে মাদক মামলা রয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পৃথক আরেকটি আভিযানিক দল ধামরাইয়ের খোলামোড়া তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে সানোয়ার ও লিটন নামের দুই মাদক কারবারিকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে ৬০ হাজার টাকা মূল্যমানের ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোঃ সানোয়ার (৪০) ধামরাইয়ের ডাউটিয়া এলাকার মৃত আঃ মান্নানের ছেলে ও লিটন (৪০) একই থানার বান্নল এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।