ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস

আগের সংবাদ

নাইজেরিয়ার ক্যাথলিক স্কুল থেকে ৩০৩ শিক্ষার্থীকে অপহরণ

পরের সংবাদ

বিকেএসপিতে যুবতীদের আত্মরক্ষার প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৭:১৭ অপরাহ্ণ, ২৩/১১/২৫

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আয়োজনে যুবতীদের জন্য ১৫ দিনের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণের প্রথম ব্যাচের কার্যক্রম আজ সকালে বিকেএসপিতে সম্পন্ন হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) ও প্রকল্প পরিচালক কর্ণেল মো. গোলাম মাবুদ হাসান। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা প্রদান করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “একটি সুস্থ, শক্তিশালী যুব সমাজ গঠন এবং নিজেদের আত্মরক্ষায় সক্ষম করে তুলতে এ মৌলিক প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের যেকোনো দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।”

উল্লেখ্য, গত ৯ নভেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেএসপিতে যুবতীদের প্রথম ব্যাচের উদ্বোধন করেন, যা এ প্রকল্পের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

১৫ দিনের আবাসিক প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জুডো, কারাতে, তায়কোয়নডো এবং শ্যুটিং (এয়ার গান) বিষয়ে মৌলিক আত্মরক্ষামূলক দক্ষতা অর্জন করেন। এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো— আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক ভারসাম্য রক্ষা, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের চর্চা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং ব্যক্তিজীবনে ইতিবাচক প্রভাব বিস্তার।